মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন।

ইসি সচিব বলেন, ‘দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ