বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

কার্গো ভিলেজে আগুন: তদন্তে চীন, তুরস্ক সহ চার দেশের বিশেষজ্ঞ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে এবার মাঠে নামছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিম। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
আজ কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি জানান, আগুনের কারণ এবং এর পেছনে কারও হাত আছে কিনা, তা খতিয়ে দেখতে অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি অগ্নিকাণ্ডকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কোনো ব্যর্থতা দেখায়নি। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও খাদ্যপণ্য বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
এছাড়া, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে এবং রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমানোর আশ্বাস দেন তিনি। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের দাবি, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ