বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

আইআরআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সাথে বুধবার (২২ অক্টোবর) এক বিশেষ সাক্ষাৎ করেন।

সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন, দলীয় কাঠামো, চলমান কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, সংসদ সদস্য প্রার্থিতা নির্ধারণ প্রক্রিয়া, নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনভিত্তিক সমঝোতার ধারাবাহিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত হয় এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে চলমান সংলাপ ও সমঝোতা প্রক্রিয়া সম্পর্কেও দলের প্রতিনিধি দল তাঁদের অবহিত করেন।

সাক্ষাতে প্রতিনিধি দল ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি, স্বচ্ছতা ও সংগঠনগত শৃঙ্খলার প্রশংসা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলেল নুর আজিজি, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা জনাব গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার, সদস্য সচিব।

আইআরআই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বোর্ড অব ডিরেক্টর ক্রিস্টোফার জে. ফাসনার, ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রাম (CNAS) এর সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিশেষজ্ঞ জেসিকা কিগান,  IRI এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (NDI) এর প্রোগ্রাম ডিরেক্টর জামি স্পাইকারম্যান, IRI এর রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক জন ফ্লুহার্টি, পরামর্শক ড্যারিন বিইলেকি, প্রোগ্রাম পরামর্শক অমিতাভ ঘোষ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ