বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান।

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে চাহিদা রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে। কিভাবে তাদের সঙ্গে সমঝোতায় আসা যায়। 

তিনি আরও বলেন, উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেইফ এক্সিট নিয়ে কাকে মিন করছে, আমার জানা নেই। ঢাকা শহর ও চট্টগ্রাম শহরেও কোন বাড়ি ঘর নেই আমার। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অতএব বিদেশে থাকার কোন ইচ্ছাও নেই। তাই সেইফ এক্সিটের কোন চিন্তাই নাই। এদেশ আমার, আমরা একটা জটিল সময়ে দায়িত্ব নিয়েছি তখন কোন কিছুই ঠিক ছিল না। এখন ঠিক আছে সবকিছু।

এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ