কোনো নির্বাচনি আসনের এক বা একাধিক কেন্দ্রে কারচুপি বা বিশৃঙ্খলার অভিযোগ উঠলে সেই আসনের ভোট স্থগিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সিইসি জানান, এ ধরনের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসি ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আরপিও সংশোধন, ভোটার তালিকা হালনাগাদসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে আইনে পোস্টাল ব্যালটের বিধান থাকলেও তা কার্যকর ছিল না, বর্তমান কমিশন এ বিষয়ে উদ্যোগ নিয়েছে।
সিইসি জানান, পূর্বে নির্বাচনী দায়িত্বে থাকা অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না। এবার প্রায় ১০ লাখ এ ধà