সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলামবিরোধী ধারা, প্রতিবাদের ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে এর মধ্যে একাধিক ইসলামবিরোধী ধারা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে।

গতকাল বিকেলে এই সুপারিশ পেশ করার পর থেকেই সমালোচনা শুরু হয়। অনেকে এই ইস্যুতে সরকারের পদত্যাগ দাবি করেছেন। যারা এতদিন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মেয়াদ পাঁচ বছর করা হোক বলে দাবি তুলছিলেন তাদেরও কেউ কেউ কড়া সমালোচনা করেন।

ইসলামপন্থীরা বলছেন, এটা পশ্চিমাদের ষড়যন্ত্রে করা হয়েছে। এই কমিশনে যাদের রাখা হয়েছিল তাদের বেশির ভাগেই এনজিও ব্যাকগ্রাউন্ডের দাবি করে নেটিজেনরা বলছেন, তারা নারীদের বিষয়ে সংস্কারে ইসলামবিরোধী ধারা ঢুকিয়ে দিয়েছে। যারা এই সরকারকে ব্যর্থ করতে চায় তারাই মূলত এই কাজটি করেছে।