সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

নগরবাসীকে ‘মার্চ ফর গাজা’য় অংশ নেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

সর্বস্তরের নগরবাসীকে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা' কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে শনিবার জোহরের সালাত বায়তুল মুকাররমে আদায় করার নির্দেশ দেন তিনি। বাদ জোহর বাইতুল মুকাররম থেকে মিছিল নিয়ে শায়খে চরমোনাইর নেতৃত্বে মার্চ ফর গাজা'য় অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, মুহাম্মদ নূরুজ্জামান সরকার, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ