শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ।। ১০ মাঘ ১৪৩২ ।। ৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
‘একামতে দ্বীন এবং মুনাফেকি একসাথে চলে না’ ফরিদপুরের বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫ জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি: শফিকুর রহমান রিকশা প্রতীকের মুসলেহ উদ্দীন রাজুর সঙ্গে ধানের শীষের প্রার্থীর সাক্ষাৎ বাড্ডা-শাহজাদপুরে পানি-গ্যাসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নাহিদের তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে বিমান হামলা, নিহত ২৭ নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট রজব মাসে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৪৮ লাখ মুসল্লি খেলাফত আন্দোলন কি সত্যিই ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে?

গণঅভ্যুত্থানে শহীদ মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া মাদরাসা (কওমি ও আলিয়া) শিক্ষার্থী ও আলেমদের আংশিক তালিকা প্রকাশ করেছে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ ফাউন্ডেশন (সিএসএস) ফাউন্ডেশন নামের একটি গবেষণা প্রতিষ্ঠান।

গত শনিবার সিএসএসের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে তালিকাটি প্রকাশ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত তালিকায় প্রাথমিকভাবে ৪২ জন শহীদের নাম, স্থায়ী ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের পর তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তালিকার গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ১৪টি আবশ্যিক তথ্য ও পাঁচটি যাচাইকরণ নথির ভিত্তিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাচাইকরণ প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় কিছু শহীদের নাম এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। তবে এই বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাওলানা মিরাজ রহমান ও সালাহউদ্দীন জাহাঙ্গীরের ব্যক্তিগত প্রচেষ্টায় গণ-অভ্যুত্থানে শহীদ মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের তালিকা প্রকাশের কার্যক্রম অব্যাহত আছে।
শিগগিরই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
ভবিষ্যতে এই তালিকা ইতিহাস সংরক্ষণ, গণহত্যার স্বীকৃতি নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদদের স্মৃতি অমর করে রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সাধারণ আলেম সমাজ’-এর সার্বিক সহযোগিতায় মিরাজ রহমান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর ব্যক্তিগত প্রচেষ্টায় এই অনুসন্ধান প্রক্রিয়ার কাজ সম্পন্ন করেন।

তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন...

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ