প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
চায়ের দোকানে ধূমপান করা নিয়ে রাজধানীর লালমাটিয়ায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ডের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রকাশ্যে ধূমপান করা যে অপরাধ তা মনে করিয়ে দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোজার মাসে আমি প্রকাশ্যে ধূমপান ও খাবার খাওয়া থেকেও বিরত থাকার অনুরোধ করেছি।
রবিবার (২মার্চ) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) পরিদর্শনে গিয়ে শনিবার লালমাটিয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে তিনি এসব কথা বলেন।
শনিবার লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক