সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ ১৩০ বছর বয়সে হজ পালন করা আলজেরিয়ার নারীর ইন্তেকাল ইফায় নতুন সচিবের যোগদান, বিদায় নিলেন আগের সচিব কত বছর বয়স থেকে আমলনামায় গুনাহ লেখা হয়? হারামাইনের নিরাপত্তায় কোনো আপস নয়, সহায়তা দিচ্ছে পাকিস্তান নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী কবি ফররুখের কজন বন্ধু-সুজন সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রবিবার ভোটার দিবস উদযাপন করবে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার দিবস উপলক্ষ্যে মাঠপর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‌্যালি , আলোচনা সভা আয়োজন করা হবে। তবে কেন্দ্রীয় আলোচনা সভা নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

জানা যায়, কেন্দ্রীয় আলোচনা সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য হতে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে। 

অন্যদিকে, ভোটার দিবসকে উপলক্ষ্য করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি। জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ