শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত : ইফা মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত। মাতৃভাষা আল্লাহর নিয়ামত।

আজ শুক্রবার ২১ (ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পবিত্র খতমে কুরআন ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আঃ ছালাম খান আরো বলেন, ‘৮ ফাল্গুন আমরা এই দিবস পালন করার দাবি জানাই।’

এ সময় তিনি দেশবাসীকে দেশব্যাপী ভাষা শহীদ ও সম্পৃক্ত সবার কল্যাণ কামনা করে দোয়া করার আহ্বান জানান।

গণমাধ্যমকে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

ইসলামিক ফাউন্ডেশন এর দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক এস এম শফিউল আলম তালুকদার, পরিচালক তৌহিদুল আনোয়ার, বজলুর রশিদ, পেশ ইমাম মুহিব্বুল্লাহ হিল বাকী প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ