দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা।
এ সময় অন্তর্বর্তী সরকারের সঙ্গে আয়নাঘর পরিদর্শন করেছেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল। ২০২২ সালে নেত্র নিউজে প্রকাশিত হয়েছিলো “আয়নাঘরের বন্দী” শীর্ষক বহুল আলোচিত একটি প্রতিবেদন।
আয়নাঘর ঘুরে কী কী দেখেছেন তাসনিম খলিল তা নিজের ভেরিফায়েড ফেসুবক পেজে লিখেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এক পোস্টে আয়নাঘরের খুঁটিনাটি বিষয়টি তুলে ধরেন। যার শিরোনাম দেন, “আয়নাঘরে যা দেখলাম”।
