বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

খেলাধুলার মাধ্যমে উরুগুয়ের সঙ্গে সম্পর্ক গড়ার আহ্বান : প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মানুষের সঙ্গে সেতুবন্ধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে নিযুক্ত উরুগুয়ের অনাবাসী রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানি রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে বলেন, উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করতে পারে। সামাজিক ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে থাকাটা এটা প্রশংসনীয়।

বাংলাদেশের ক্রীড়া বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দুটি দেশেরই খেলাধুলার প্রতি অনুরাগ রয়েছে, বিশেষ করে ফুটবল। আমরা এর মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি।

এসময় বৈঠক এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ