দেশের চলমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেছেন, দেশে চলমান অরাজক পরিস্থিতির জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার উস্কানি দায়ী। তিনি প্রতিবেশী দেশে বসে দীর্ঘ ১৭ বছরে আলেম-উলামা ও বিরোধী দলমতের উপর জুলুম, নির্যাতনের জন্য অনুশোচনা না করে দাম্ভিকতা প্রদর্শন এবং জুলাই-আগষ্ট বিপ্লবে হাজারো শহীদের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান নিয়ে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করেছেন। এতে দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম হয়েছে। ফলশ্রুতিতে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর দায়ভার শেখ হাসিনাকেই নিতে হবে।
নেৃতৃবৃন্দ বলেন, বর্তমান অর্ন্তবতীকালীন সরকার গত ৬ মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে আইনের আওতায় আনতে পারেনি। জুলাই-আগষ্ট বিপ্লবের খুনী ও তাদের দোসররা এখনো বুক ফুলিয়ে ঘুরছে। তারা দেশ, সরকার ও জনগণের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র করছে। অথচ জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী জনগণের প্রà