মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভারতকে পররাষ্ট্র উপদেষ্টার সম্প্রীতি বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুরু থেকে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সাথে ভালো ও কার্যকরি সম্পর্ক চাই। আমরা আশা করি, ভারতের নেতারা আমাদের ইচ্ছার প্রতিদান দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এক প্রবন্ধে এ কথা লিখেছেন।

প্রবন্ধটি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়। তাতে তিনি লেখেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার উৎখাতের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। আমার মনে হয়, ভারতীয় সরকার শেখ হাসিনা সরকারের পতনের পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছে। তবুও আমাদের দুই জাতির মধ্যে সাধারণ স্বার্থ এবং সহযোগিতামূলক সম্ভাবনার কথা নিজেদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আমি দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক দিকগুলো গড়ে তোলার জন্য এবং উত্তেজনা ও ভুল বোঝাবুঝির ক্ষেত্রগুলোকে বাস্তবসম্মতভাবে মোকাবেলা করার জন্য যথাযথ গুরুত্বের সাথে কাজ করতে ইচ্ছুক।

ডিসেম্বরে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রির ঢাকা সফর ছিল সঠিক দিকে সম্পর্ক চালিত করার একটি পদক্ষেপ। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ইতিহা