বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান জর্ডানের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার দাবি ইরানের

দুপুর ২টার মধ্যে জাতীয়করণের ঘোষণা না দিলে কঠোর কর্মসূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে 'আলটিমেটাম' দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দুইটার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

এর আগে সোমবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এ আল্টিমেটামের সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে।

 তিনি আরও বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে?

এর আগে গত রবিবার দুপুরে শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষকদের লাঠিপেটাও করে পুলিশ। এতে এক নারীসহ ছয় শিক্ষক আহত হন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ