শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার

ড. ইউনূসকে নরেন্দ্র মোদীর নববর্ষের শুভেচ্ছা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সেই সাথে নরেন্দ্র মোদীর পাঠানো নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের শুভেচ্ছা কার্ডটির একটি ছবিও দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।

গত আটই অগাস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ওইদিনই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ