বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

সেনাপ্রধানের সাথে রাশিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সোমবার (২৭ জানুয়ারি) সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে বাংলাদেশি আর্মির ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছে।

ফেসবুক বার্তায় উল্লেখ করা হয়, রাশিয়ার মহামান্য রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ-রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ প্রসঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আর্মি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ