বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮


বিএনপির সাথে খেলাফত মজলিসের ৭ বিষয়ে আন্তদলীয় সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের পক্ষ থেকে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্ত সম্পর্ক বৃদ্ধি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সংলাপে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির লিয়াজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান অংশগ্রহণ করেন।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের নেতৃত্বে সংলাপে প্রতিনিধি দলের অন্য সদস্যবৃন্দ হলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল।