সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

ফ্যাসিস্ট আমলে সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল: জামায়াতে আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল। গণমাধ্যম যদি তখন সত্যকে তুলে ধরতে পারতো তাহলে ফ্যাসিস্ট চেপে বসতে পারতো না।

সোমবার (২০ জানুয়ারি) সকালে মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে পত্রিকাটির সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের সেনাপতি হয়ে সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকতে হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের ওপর চরম নিয়ন্ত্রণ করা হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ৪টি মিডিয়া বাদে সব মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে সংগ্রামও একটি। পরবর্তীতে সেই যাত্রা ধীরে ধীরে আবার শুরু হয়েছে।

পরিস্থিতি যেমনই হোক সত্য প্রকাশে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান জানান, আওয়ামী লীগ শহিদের নতুন সংজ্ঞা দিয়েছিল। তারা যাদের শহিদ বলবে তারাই শহিদ আর কেউ নয়। আর ওই নেতাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামের ওপর তাণ্ডব চালানো হয়েছিল। জাতির পাশাপাশি তারা সংবাদ জগতের ওপর তাণ্ডব চালিয়েছে। জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যদি ভূমিকা পালন করতেন ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির ওপর জেঁকে বসতে পারতো না।

সংবাদপত্রে এখনও কালো ছায়া আমরা লক্ষ্য করি মন্তব্য জামায়াত আমির আরও জানান, সংবাদ সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না। সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ফ্যাসিবাদী আমলে এটি একবারেই হয়নি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ