মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

আসছে শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

প্রবাদ আছে ‘মাঘের শীতে বাঘ পালায়’; পৌষ শেষ হয়ে আজ মাঘের চারদিন। কিন্তু বাস্তবে শীতের দেখা নেই। রাজধানীতে রীতিমত পাখা চালানোর উপক্রম। গ্রাম-গঞ্জে শীতের কিছুটা প্রভাব আছে। তবে এবার শীতের খবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে- আগামী কয়েক দিন দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার ( ১৮ জানুয়ারি ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। ফলে সোমবার থেকে দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রোববার থেকে তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। ২০ জানুয়ারি শীত আরো বাড়তে পারে। এদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে ২৩ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে। এরপর আবার ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা কমতে পারে।

রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ