মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই

প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫। প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা/জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, প্রতিযোগিতাটি  ৪৯৫টি উপজেলা, ৬৪ জেলা হয়ে ৮টি বিভাগকে ১৫টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে ৪টি জোন, চট্টগ্রাম মহানগরীতে ৩টি, রাজশাহী ও খুলনা মহানগরীতে ২টি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে ১টি করে জোন হিসেবে মোট ১৫টি জোনে ভাগ করা হয়েছে।

জানুয়ারি মাসে উপজেলা পর্যায়ে, ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে এবং এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, ( অনূর্ধ্ব ১৮ বছর, ছাত্র ), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ ( অনূর্ধ্ব ১৫ বছর ছাত্র ), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ ( অনূর্ধ্ব ১২ বছর, ছাত্র ) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে উপহার হিসেবে ১ম পুরস্কার বিজয়ীকে ২ লাখ টাকা, ২য় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও ৩য় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিসগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ