মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বৈষম্যহীনভাবে যোগ্যরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত হবে: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যহীনভাবে স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন বলেন, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অধীনে গভর্নমেন্ট টু পার্সন (জিটুপি) পদ্ধতিতে ভাতা দেওয়া ও বিভিন্ন কৌশলগত সংস্কার কর্মসূচি সামাজিক নিরাপত্তা বলয় দৃঢ়করণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সুবিধাবঞ্চিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সবার কাম্য। দেশের কল্যাণমূলক কার্যক্রম ও উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সমাজের দুস্থ ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই।

রাষ্ট্রপতি আরও বলেন, জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত ও মানবাধিকার সুরক্ষায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধা বঞ্চিত শিশু, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দেওয়া লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রেক্ষাপটে জাতীয় সমাজসেবা দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে।

পরিশেষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ