মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ভারত থেকে হাসিনাকে ফেরত আনা ও স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পাশাপাশি চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু। তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। সেগুলোও চলবে।

তিনি আরও বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ আছে, এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে। নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা সংকটের সমাধান, এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক-কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থা সৃষ্টি করা।

রোহিঙ্গা ইস্যু নিয়ে এম তৌহিদ হোসেন বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ, সেখানের গ্রাউন্ড রিয়েলেটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম, তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো। কেননা, এটা না হলে তাঁরা ফেরত যেতে রাজি হবেন না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ