নতজানু নয়, পররাষ্ট্রনীতি হবে বাস্তবতা বিবেচনায়। পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন তরুণ দুই উপদেষ্টা। সেগুনবাগিচায় হাইব্রিড ফরমেটে অনুষ্ঠিত এক ক্লোজডোর বৈঠকে তারা এ বার্তা দেন। বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম গণমাধ্যমকে ব্রিফ করেন। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্পর্ক হবে বাস্তবভিত্তিক, হঠকারিতা নয়: বৈঠকে উপদেষ্টাদের তরফে বলা হয়, অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় অখণ্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে গুরুত্ব দিচ্ছে। সরকার চায়, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক হবে বাস্তবভিত্তিক, যেখানে কোনো দুঃসাহস বা হঠকারিতার জায়গা হবে না। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’- শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন উপদেষ্টা মো. মাহফুজ আলম।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন প্রশ্নে মাহফুজ আলম বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’- এটা একটা লক্ষ্য আকারে ছিল। এটা খুব বেশি পরিবর্তন হয়নি। বরং আমরা চাই, সবার সঙ্গে একটা বাস্তবভিত্তিক সম্পর্ক থাকুক, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে। যেটা বাস্তবভিত্তিক হবে, এখানে