বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে আনা কথিত দুর্নীতির অভিযোগের জবাবে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ থাকলে তা প্রকাশ করার জন্য।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
তিনি বলেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।
তিনি আরও বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যেকোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায় তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্à¦