হালাল পণ্যের বাজার প্রসার ও হালাল ইকোসিস্টেম উন্নয়নে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দু’দেশের কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের সঙ্গে সিরুনাই মালেশিয়া এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভাটির উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম।
ডায়াগনস্টিক মিশন হালাল ইকোসিস্টেম উন্নয়নের জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে রিভার্স লিংকেজ প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।
রিভার্স লিংকেজ প্রজেক্টটি দেশকে আন্তঃসংযোগের মাধ্যমে হালাল ইকোসিস্টেম উন্নয়নের ক্ষেত্রকে ত্বরান্বিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা à