বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

চীন আমাদের বন্ধু: ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চীন আমাদের বন্ধু। রাস্তা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্রবন্দর পর্যন্ত, তারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সম্প্রতি নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন আনোয়ার ইব্রাহিম। আগামী জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতিত্ব করবে মালয়েশিয়া।

সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বেশকিছু ধাপ রয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব নিশ্চিত করা।

আসিয়ানের মধ্যে একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাজ করছি এবং আমরা আশাবাদী সদস্য রাষ্ট্রগুলো আমাদের সেই প্রচেষ্টাকে সমর্থন করবে।

সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ আর কতদিন এই দায়িত্ব বহন করবে? এই সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য ও যৌথ উদ্দেশ্য প্রয়োজন। রোহিঙ্গাদের জà