ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে ২৯ নভেম্বর অনুষ্ঠিত কাদিয়ানী ধর্ম ও সংখ্যালঘু অধিকার শীর্ষক আলোচনা সেমিনারে জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক বলেন, কাদিয়ানিরা সাধারণ কাফের এবং মুনাফিকদের চেওয়েও নিকৃষ্ট যিন্দীক। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, ‘যারা ইসলাম গ্রহণ করে অথবা ইসলামের মধ্যেই আছে তারা মুসলিম। যারা ইসলাম গ্রহণ করে না অথবা অন্য কোন ধর্ম অনুসরণ করে এবং সেভাবেই নিজেদের পরিচয় দেয় তারা কাফের, অর্থাৎ সাধারণ অমুসলিম। যারা ইসলাম গ্রহণ করে না, ইসলামের মধ্যে থাকেও না, কিন্তু প্রকাশ্যে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, তারা মুনাফিক। (সাধারণ কাফেরের চেয়ে এরা নিকৃষ্ট) আর যারা ইসলাম গ্রহণ করে না কিংবা ইসলামের মধ্যেও থাকে না, কিন্তু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় এবং নিজেদের কুফরিগুলোকে ইসলাম হিসেবে সাব্যস্ত করে, তারা জিন্দিক। (কাফের এবং মুনাফিকের চেয়েও এরা নিকৃষ্ট) খতমে নবুওয়ত à