অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জিরি মাদরাসা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামের প্রচার-প্রসারে এ মাদরাসার অনেক অবদান রয়েছে। প্রায় ১০০ বছর ধরে দ্বীনের খেদমত করে আসছে এ প্রতিষ্ঠানটি। আলেমরা হচ্ছে আলোর মিনার আর মাদরাসাগুলো ইলমের বাগান। প্রয়োজনে দ্বীনের হেফাজতে মাদরাসাগুলোকে বুদ্ধি, শ্রম ও অর্থ দিয়ে টিকিয়ে রাখতে হবে। স্কুল- কলেজ থেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বের হয় আর মাদরাসা থেকে হাফেজ-আলেম বের হয়’।
শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রামের জিরি মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভায় এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, তাহলে দেশে দুর্যোগ নেমে আসবে। আমরা যথাসময়ে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই’। ৮০ কোটি টাকা ব্যয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছি। তাছাড়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট থেকে অসহায় ইমাম-মুয়াজ্জিনদের à¦