রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, আটক ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভালবার ও দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ অক্টোবর) রাতে ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ডেয়ারিং টাইগারস ইউনিট এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট মুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। তবে মুনিয়া সোহেলকে আটক করতে পারেনি অভিযানিক দল। তার ৭ সহযোগীকে আটক করে সেনাবাহিনী। এসময় মুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়ে দুটি বিদেশী রিভালবার উদ্ধার করে তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর অবস্থান কঠোর থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ