রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শায়খ আহমাদুল্লাহ

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনের কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, এক শ্রেণির অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দেশের কোটি কোটি মানুষ সবসময়ই কষ্টের শিকার হয়।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন শায়খ আহমাদুল্লাহ।

পোস্টে তিনি লিখেছেন, মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া ব্যবসায়ী যতই নামাজ, রোজা, হজ, উমরা কিংবা দান-সদকা করুক না কেন, দুনিয়াতে সে প্রকৃত মুসলিম এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবে না।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরো লিখেছেন, যে সম্পদের জন্য তাদের এত আয়োজন, সেই সম্পদই একদিন তাদের জাহান্নামের আগুনে পোড়ার কারণ হবে। কেন না নবীজী সা. বলেছেন, পাপাচারী লোক ছাড়া কেউ মজুতদারি ও সিন্ডিকেট করতে পারে না। (মুসলিম ১৬০৫)

সিন্ডিকেটকে সুপথে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছেন, খেটে খাওয়া মানুষের আর্তনাদ কি তাদের কানে পৌঁছে না! যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের প্রতি অনুরোধ, গণমানুষের কষ্ট এবং আল্লাহর সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে এই অন্যায় থেকে ফিরে আসুন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, যে সম্পদ থেকে মজলুমের আর্তনাদ ভেসে আসে, সেই সম্পদ মানুষকে ধনী বানালেও সুখী বানাতে পারে না।

পোস্টের কমেন্ট বক্সে তিনি আরো লেখেন, সিন্ডিকেট, মজুতদারি দূর করতে নৈতিকতার চর্চা এবং এর বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের কোনো বিকল্প নেই। পাশাপাশি খাবারে ভেজাল দিয়ে যারা জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ