রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিবকে জমিয়ত সভাপতির অভিনন্দন বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব প্রখ্যাত আলেম মাওলানা মুফতি আব্দুল মালেককে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন।

এক বিবৃতিতে তিনি আজ শুক্রবার (১৮ অক্টোবর) মাওলানা আব্দুল মালেককে খতীব হিসেবে নিয়োগ দেওয়ায় ধর্মমন্ত্রনালয়কে ধন্যবাদ জানান।

মাওলানা জিয়া উদ্দীন বলেন, মাওলানা আব্দুল মালেক বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম। একজন বিদগ্ধ ফকীহ ও মুহাদ্দিস। তাঁর ইলমী খেদমত আরব-আজমে সমাদৃত। বিশ্বের বরেণ্য আলেমদের সাহচর্য তিনি পেয়েছেন। বাংলাদেশের সর্বমহলে তাঁর ব্যাপাক গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁর নিয়োগের মাধ্যমে জাতীয় মসজিদ একজন যোগ্যতম খতীব পেলো।

নতুন খতীব মাওলানা আব্দুল মালেক জাতীয় মসজিদের মিম্বরে এদেশের আপামর মুসলমানদের ভাষ্যকার হিসেবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাওলানা জিয়া উদ্দীন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ