রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশ পরিদর্শনে শীর্ষ নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২ ডিসেম্বর আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশের প্রস্তুতি পর্যালোচনায় আজ বিকাল ৪.১৫ মিনিটে সমমনা ৮ দলের বরিশাল জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ বেলস পার্ক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশস্থলের সামগ্রিক অগ্রগতি, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং সাধারণ জনগণের জন্য প্রবেশ-প্রস্থান পথসহ যাবতীয় প্রস্তুতি ঘুরে দেখেন। তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন।

শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এই সমাবেশ শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি জনগণের আকাঙ্ক্ষা, অধিকার ও দেশের ভবিষ্যৎ নির্মাণে একটি ঐতিহাসিক পদক্ষেপ। তাঁরা আরও বলেন, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণমুখী সমাবেশ নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জনগণের সহযোগিতা এই আয়োজনকে আরও শক্তিশালী করবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ লক্ষ মানুষ উপস্থিত হবেন।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মো:জোবায়ের গালিব,মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম,খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের,জাতীয় গনতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেন সহ সমমনা ৮ দলে বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ