সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে এবং কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে।

তিনি আরও জানান, এ পরিস্থিতিতে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ