অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা করতে উদ্যোক্তাদের আহবান জানিয়েছেন। গত বৃহস্পতিবার ‘ন্যাশনাল বিজনেস ডায়ালগে’ এর আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এবং ১৫টি জাতীয় বাণিজ্য সংগঠন। যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমি যত দিন আছি, তত দিন পর্যন্ত সামাজিক ব্যবসা করতে আপনাদের উৎসাহ দেব। যেকোনো ব্যবসা করেন। অসুবিধা নেই, এর পাশে একটা সামাজিক ব্যবসা করেন। কী জন্য করবেন? আপনার গ্রাম, থানা, উপজেলায় যদি খাবার পানির সমস্যা থাকে, তাহলে এমন একটা কাজ করবেন যেন খাবার পানি তারা পায়। চিকিৎসার সুযোগ পায়।
সরকারের ওপর কেন ভরসা করে বসে থাকেন? আর তাদের গালিগালাজ করেন, কিছু করে না। আপনি কী তার চেয়ে কম? কী আসে-যায়? আপনার এলাক