সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র সভাপতি ড. ইউনূস, সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ড. মুহাম্মদ ইউনূস ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে সাত সদস্যের জুলাই ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের সভাপতি। আর সেক্রেটারি (সম্পাদক) হচ্ছেন মীর মাহবুবুর রহমান, তিনি শহীদ মুগ্ধর জমজ ভাই।

জুলাই হত্যার শহীদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তারিখ পরে ঠিক হবে। স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ৫ কোটি টাকা যেটা বরাদ্দ দেওয়া হয়েছে সারাদেশ থেকে সেটা শহীদদের পরিবারের থাকা-খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে।

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র কোষাধ্যক্ষ কাজী হচ্ছেন ওয়াকার আহমেদ। দক্ষতার জন্য তাকে এই কাজে রাখা হয়েছে বলে জানানো হয়। উপদেষ্টাদের মধ্যে আছেন- নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হবেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ