সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

প্রাক-নিবন্ধনে অনিয়ম, হজ এজেন্সিকে কারণ দর্শানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডির মাধ্যমে হজযাত্রী প্রাক-নিবন্ধন করায় একটি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর-১৪৭৮) মালিককে সম্প্রতি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ২০২৪-এর যোগ্য এজেন্সির তালিকাভুক্ত ছিল। কিন্তু এবার হজযাত্রীর প্রাক-নিবন্ধন বা নিবন্ধন করে হজ কার্যক্রমে এখনো অংশ গ্রহণ করেনি।

এতে আরও বলা হয়, এই এজেন্সির মাধ্যমে বর্তমানে ২৬ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। কিন্তু অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডি ও ব্যক্তির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেছেন। এর মাধ্যমে ওই এজেন্সি ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ লঙ্ঘন করেছে।

সে কারণে রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পাঁচ কার্যদিবসের মধ্যে হজ অনুবিভাগে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ