মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই ‘ইতিহাস গবেষণা ও ইসলামি চিন্তাচর্চায় সৈয়দ আব্দুল্লাহর অবদান অনন্য’ ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি চলতে দেওয়া হবে না’ আসুন সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই: শায়খ আহমাদুল্লাহ দীনের প্রকৃত পথ: তাবলীগ, শিবির নাকি আলেমগণের সোহবত জুন মাসে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ রামিসা হত্যার বিচার দ্রুত কার্যকরের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার’ ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে এবং এটি শাপলা হলে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলবে।

এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এরপর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

তারপর থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এসব সভায় রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ