দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ত্রাণ মন্ত্রণালয় জানায়, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ১১ জেয়ায় ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। বেশির ভাগ জà§