নোয়াখালী প্রতিনিধি>>
বন্যায় বিস্তৃত পানির কারণে ভ্যান গাড়ি করে আরজু (৪০) নামে এক যুবকের মরদেহ দাফন করা হয়েছে প্রতিবেশীর কবরস্থানে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো.আরজু (৪০) উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের লোকমান হোসেনের ছেলে। ।
স্থানীয় বাসিন্দা জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর কবিরহাটসহ ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবন যাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। আরজু আগে থেকেই অসুস্থ ছিল। গতকাল বুধবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে সে কুমিà