মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

গণভবন ও সংসদ ভবন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণভবন ও সংসদ ভবন নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে কাউকে এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এখনো সেখানে অনেক উৎসুক জনতার ভীর দেখা গেছে।

গতকাল সোমবার জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। শেখ হাসিনার দেশত্যাগের কথা শুনে গণভবনে প্রবেশ করেন হাজার হাজার আন্দোলনকারী। তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালান।

একইসঙ্গে ভাংচুর ও লুটপাট চলে জাতীয় সংসদ ভবনেও। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এমন অবস্থায় অনেকে সেনাবাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানানা।

আজ মঙ্গলবার বেলা ১২টার পর থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এখন পুরোপুরি এই ‍দুই রাষ্ট্রীয় স্থাপনা তাদের নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।

এন এ /


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ