মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিকাল ৩টার মধ্যে প্রেসিডেন্টকে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন। আজ বেলা পৌনে ১টার দিকে এক ভিডিও বার্তায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ আল্টিমেটাম দেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

বিকেল ৩টার মধ্যে সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ আল্টিমেটাম দেন নাহিদ।

নাহিদ বলেন, বিকাল ৩টার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ ভেঙে দিতে হবে নতুবা কঠোর কর্মসূচী দেওয়া হবে।

এছাড়া ভিডিও বার্তায় নাহিদ ইসলাম সকলকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। এখন দেশগঠনে ছাত্রজনতাকে কাজ করতে হবে। এখন লুটপাট, নাশকতা ও সাম্প্রদায়িক হামলা যারা করবে তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে ছাত্রজনতাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দ্রুতই রাষ্ট্রের স্থিতাবস্থা ও আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র-জনতাকে কাজ করতে হবে।

এন এ /


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ