মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বঙ্গভবনে মুফতি ফয়জুল করীম ও মাওলানা মামুনুল হকসহ রাজনৈতিক নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে রাজনৈতিক নেতাদের আসতে দেখা যায়।

মুফতী সৈয়দ ফয়জুল করীম, মাওলানা মামুনুল হক ছাড়াও বঙ্গভবনে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল। 

এছাড়াও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছেন বলে জানা গেছে।

এর আগে বিকালে সেনা সদর দপ্তরে সেনাপ্রধানের আহ্বানে রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সেনাপ্রধান সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং শিগগির অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান।

সেনাপ্রধান বলেন, আমরা শিগগিরই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ