শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, থাকবেন ৩ বাহিনীর প্রধানও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
গণভবন -ফাইল ছবি

দেশের চলমান পরিস্থিতির মধ্যে আজ রবিবার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ আগস্ট) বেলা ১১টায় গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি (এনসিএসএ) বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ। কমিটিতে ২৭ জন সদস্য রয়েছেন।

বৈঠকে কমিটির সব সদস্য, স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। একইদিন বিকেল ৪টায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী।

এদিকে, গত শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আবারো আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে আওয়ামী লীগ। আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে খোদ প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকতে হবে। একই সঙ্গে তিন নেতা আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৪ দলীয় জোটের সিনিয়র নেতারাও এ দলে যুক্ত হবেন।

উল্লেখ্য, জাতীয় প্রতিরক্ষা নীতি ২০১৮ অনুমোদনের পর ২০১৯ সালের মার্চে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি গঠিত হয়। এই কমিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে।

সরকারের বর্তমান মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।

২০২৩ সালের ১৫ নভেম্বরের বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে আলোচনা হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ