শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

আজ থেকে অফিস চলবে নতুন সূচিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঈদের ছুটি শেষে আজ বুধবার (১৯ জুন) থেকে থেকে খুলছে অফিস। তবে, নতুন সময়সূচিতে কর্মদিন শুরু হবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।

এসব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তাতে প্রায় দুই বছর পর আবারও ৯টা–৫টা সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো। আবারও কর্মঘণ্টা ৮ ঘণ্টাই হতে যাচ্ছে।

নতুন সময়সূচি নির্ধারণের বিষয়ে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার নির্ধারণ করলো। রোববার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরমধ্যে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ