মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আজ শেষ হচ্ছে হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ। দুপুর ২টা ৫মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হবে এবারের হজযাত্রা।  

এদিকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ২০৯টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।

বুধবার (১২ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের  ফ্লাইটে ঢাকা থেকে সৌদির উদ্দেশ্য ছেড়ে যাবে শেষ হজ ফ্লাইট। 

হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, ২০৯টি ফ্লাইটে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইট রয়েছে।
 
এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন। সর্বশেষ ১০ জুন দুজন মারা গেছেন। মারা যাওয়া হজ-যাত্রীদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১৬ জুন আর পবিত্র হজ পালিত হবে ১৫ জুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ