মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

কদমতলীতে জাল টাকার কারখানায় ডিবির অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার লালবাগ বিভাগের একটি দল। ঘটনাস্থল থেকে মূলহোতা লিয়াকত হোসেন জাকির ও দুই নারীসহ কয়েকজনকে আটক করা হয়েছে।শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয়।

পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে কোটি টাকা মূল্যের বাংলাদেশ ও ভারতীয় মুদ্রা বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল এই চক্রটির।

লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মসিউর রহমান গণমাধ্যমকে বলেন, লিয়াকত হোসেন জাকির বাংলাদেশে জাল টাকা ও জাল রুপি তৈরি করার অন্যতম ব্যক্তি। গত ১৫-২০ বছর ধরে জাল টাকা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন তিনি। 

জাকিরের মূল কারখানা খুলনা ও বাগেরহাট এলাকায় জানিয়ে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অনেক পরিমাণ জাল টাকা ও জাল রুপি তারা নিয়ে এসেছে। যার পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ