মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

চাঁদ দেখা গেছে, দেশে কুরবানির ঈদ ১৭ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন পবিত্র কুরবানির ঈদ উদযাপিত হবে।

আজ শুক্রবার (৭ জুন) রাতে চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটি।

হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার (৭ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এদিন বাদ মাগরিব এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 

এদিকে, সৌদি আরবে ৭ জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আগামী ১৫ জুন পবিত্র হজ এবং পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ