মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে সভায় শীর্ষ কর্মকর্তারা

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৩ জুন) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক শৃঙ্খলা; সড়ক, রেল ও নৌ পথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন আইজিপি। 

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ির চলাচল বন্ধ থাকবে। 

পুলিশপ্রধান সড়ক ও নৌপথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পশুবাহী গাড়ির সামনে গন্তব্য উল্লেখ করে ব্যানার লাগানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। কোরবানির পশু পরিবহনে কেউ বাধা দিলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার জন্য অনুরোধ করেন তিনি।

পশুর ব্যাপারিদের অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি। এছাড়া, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে বা ট্রাকে ভ্রমণ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশ প্রধান।

আইজিপি গুরুত্বপূর্ণ ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ঈদে ঘরমুখো মানুষের গমনাগমন স্বস্তিদায়ক করার জন্য হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ প্রধান বলেছেন, ঈদের ছুটিতে অনেকে বিনোদনকেন্দ্রে বেড়াতে যাবেন। বিনোদনকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে। 

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সবাই মিলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হবো। 

ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা, কোরবানির পশু পরিবহন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিগণ এবং ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সভায় অংশ নেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ